তুরাগে ৩১২ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার

WhatsApp Image 2025-07-28 at 15.41.38_9550ee16
WhatsApp Image 2025-07-28 at 15.41.38_9550ee16

মুক্তমন রিপোর্ট : তুরাগের ধউর চেকপোস্টে তল্লসি চালিয়ে ৩১২ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর পৌনে ১টার দিকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, তুরাগ থানার ধউর পুলিশ চেকপোস্টে ওসি মোঃ মনিরুল ইসলামের গোপন তথ্যের ভিওিতে এসআই মামুনুর রশিদ ও এসআই শহিদের নেতৃত্ব একটি চৌকস টিম একটি অভিযান পরিচালনা করে উদ্ধার করেন ৩১২ বোতল ফেনসিডিলের চানাল আটক করতে সক্ষম হয়। তাছাড়া গ্রেফতার করা ২ জন মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানাধীন সেনেরহুদা গ্রামের মৃত মাহতাব হোসেনের ছেলে মোঃ নাগর হোসেন এবং একই গ্রামের মোঃ সোহেল রানার ছেলে মোঃ শিমুল (২১)।

উভয় চুয়াডাঙ্গা থেকে সবজির গাড়ীতে করে বস্তাবন্দি করে অত্যান্ত গোপনীয় ভাবে ৩১২ বোতল ফেনসিডিল আনতে সক্ষম হয়।

পুলিশ জানায়, সবজির গাড়ী যোগে গোপনে ফেনসিডিল ধউর পুলিশ চেকপোস্ট অতিক্রম করবে বলে গোপন খবর আসে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। সাথে সাথে অভিযানিক টিম পাঠিয়ে তাদের গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের সুত্রে জানা যায়, এই ফেনসিডিল টঙ্গি বাজার ব্যাংগের মাঠের মাদক ব্যবসায়ী মোমেনার অর্ডার করা মাল। সেখানেই নিয়ে যাওয়ার চেষ্টায় ছিলো এই দুই মাদক কারবারী।

অপর একটি সুত্রে জানা যায় র্যাবের একটি টিম গত রবিবার রাত থেকে প্রত্যাশা ব্রীজের পাশে ওঁত পেতে ছিল এই মাদক উদ্ধার ও গ্রেফতার করার জন্য। খবর লেখা পর্যন্ত একটি মাদক মামলা চলমান রয়েছে।