দর্শকের হৃদয় ছুঁতে আসছে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা”

WhatsApp Image 2026-04-11 at 13.49.30
WhatsApp Image 2026-04-11 at 13.49.30

মুক্তমন রিপোর্ট : সমসাময়িক নাট্যজগতে নতুন সংযোজন হিসেবে আসছে ভিন্নধর্মী নাটক ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা। পারিবারিক গল্প আর বাস্তব জীবনের ছোঁয়ায় নির্মিত এই নাটকটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

রাজধানীর উত্তরা এলাকায় একটি শুটিং হাউসে জমজমাট পরিবেশে চলছে নাটকটির দৃশ্যধারণ। তরুণ নির্মাতা রাশেদ আল মামুন উত্তরের পরিচালনায় নির্মিত এই নাটকটি আধুনিক নির্মাণশৈলী ও গল্প বলার ভিন্নতর উপস্থাপনায় দর্শকদের মন জয় করার প্রত্যাশা করছে।

নাটকটির প্রযোজক জাফর ইকবাল গোর্কি। পুরো টিম গল্প ও নির্মাণে আধুনিকতার ছোঁয়া রাখতে সচেষ্ট।

এতে অভিনয় করছেন তানবীর লিমন, সুনব সানী, স্বর্ণা বিশ্বাস, তানহা ইয়ামিন, রাশেদ আল মামুন ও জামাই বাবুসহ আরও অনেকে। নাটকটির গল্পে থাকছে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, হাসি-আনন্দ ও আবেগঘন মুহূর্ত।

বর্তমান সময়ে দর্শকদের বাস্তবধর্মী ও পারিবারিক কনটেন্টের প্রতি আগ্রহ বাড়ছে। সেই প্রেক্ষাপটে এই নাটকটি একটি ব্যতিক্রমধর্মী সংযোজন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যেই নাটকটির গল্প ও চরিত্র ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতা ও কলাকুশলীরা আশা করছেন, মুক্তির পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলবে।

নাটকটি শিগগিরই YouTube চ্যানেল ‘চিত্রকল্প’ ও Facebookসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।