দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন

দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন

দিনাজপুর প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের বীরগঞ্জে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। রথযাত্রাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের হাজারো ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টায় বীরগঞ্জ উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে কুমারপাড়া শ্রীশ্রী জগন্নাথদেব মন্দির প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি গোপালদেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম। তিনি শ্রীশ্রী জগন্নাথদেবের রথ টেনে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. আমিরুল বাহার, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী (সেনা), দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস, সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, পৌর বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান (হাবলু), উপজেলা যুবদলের সদস্য মো. আক্কাস আলী, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রাজা, শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মনোজ কুমার রায় ও সদস্য সচিব টিক্কা রাম রায়।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী রথযাত্রায় অংশ নেন।

উৎসব উপলক্ষে ভক্তরা রথ টানার পাশাপাশি প্রার্থনা, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।