দ্রুত ভিসা দিতে ঢাকাস্থ ইটালি দূতাবাসের নির্দেশনা

italy hicommision
italy hicommision

মুক্তমন ডেস্ক : দ্রুত ভিসা দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইটালি দূতাবাস। তাই ইটালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধ‌তি পরিবর্তন করার নির্দেশনা দিয়েছে তারা।

গত মঙ্গলবার (২৬ মার্চ) ভিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে একটি নোটিশের মাধ্যমে জানায়, ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধ‌তি পরিবর্তন করার জন্য ভিএফএস গ্লোবালকে নির্দেশ দিয়েছে ইটালি দূতাবাস।

ইটালি দূতাবাসের নির্দেশ অনুসারে, আবেদনকারীদের দ্রুত ভিসা দেওয়ার জন্য ভিএফএস গ্লোবাল ভিসার জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি নিয়ে কাজ করছে।

নতুন নিয়মে, আবেদনকারীরা বৈধ ভিসার জন্য মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদন করতে পারবেন এবং ভিসার জন্য বুকিং স্লট নিতে কোন চার্জ প্রয়োজন হবে না।

নো‌টিশে জানানো হয়, নতুন পদ্ধতি বা নিয়মটি কয়েক দিনের মধ্যে কার্যকর এবং সর্বজনীন হবে। নিয়মটি কার্যকর হওয়ার সাথে সাথেই বিষয়টি বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, ইটালি গমনেচ্ছু বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে হয়।

সম্প্রতি ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে বাংলা‌দে‌শি গমনেচ্ছুদের। তাদের অ‌ভি‌যোগ, সহজেই মিলছে না ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট।