নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

WhatsApp Image 2026-05-22 at 12.10.35
WhatsApp Image 2026-05-22 at 12.10.35

মুক্তমন রিপোর্ট : মহাদেবপুর উপজেলা এ যৌতুকের দাবিতে রেহানা (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, ২০২২ সালের এপ্রিলে নওগাঁর বক্তারপুর এলাকার সোহেল রানা এর মেয়ে রেহানার সঙ্গে মহাদেবপুর উপজেলার সুলতানপুর এলাকার রতন এর বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার নগদ এক লাখ টাকা ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করে। তাদের সংসারে তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই বেকার স্বামী রতনের ব্যবসার জন্য রেহানার পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করা হচ্ছিল। কিন্তু দরিদ্র বাবার পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব না হওয়ায় রেহানার ওপর প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো।

অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার (২২ মে) রাতে যৌতুকের টাকার জন্য আবারও রেহানার ওপর চড়াও হন তার স্বামী রতন। এসময় তার মা জহুরা বেগম ও নির্যাতনে অংশ নেন। একপর্যায়ে শক্ত বাঁশ দিয়ে রেহানার মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও তার ওপর বেপরোয়া নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পরিবারের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।