নতুনপাড়ায় জমজমাট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

সিরাজগঞ্জের পিড়ারচর নতুনপাড়ায় ফাইনাল ফুটবল টুর্নামেন্টের দৃশ্য
সিরাজগঞ্জের পিড়ারচর নতুনপাড়ায় ফাইনাল ফুটবল টুর্নামেন্টের দৃশ্য

মুক্তমন রিপোর্ট: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পিড়ারচর নতুনপাড়ায় জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে জমকালো ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় স্থানীয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সাগর কিং রূপনাই কালীবাড়ি ফুটবল একাদশমুনসুর ব্রাদার্স এফসি ফুটবল একাদশ। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের সভাপতি আলহাজ মো. মজিবর রহমান। সহসভাপতিত্ব করেন বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক মো. মতিয়ার রহমান (বিএসসি)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বনি আমিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জিয়াউর রহমান (মিলন)।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মনিরুজ্জামান মনির ও মো. রিপন আল-মামুন। খেলা পরিচালনা কমিটিতে ছিলেন আলমগীর হোসেন, পান্না সরকার, জুনায়েদ হোসেন পাপ্পু, ফরিদুল ইসলাম, রাব্বী ও সোহাগ।

পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জেড এম তানজিলুর রহমান (সুইট)।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, মাদক ও অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তাদের দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তারা জানান, ভবিষ্যতেও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে।