পূজা উদযাপন পরিষদের কমিটি অনুমোদন

সভাপতি গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার
সভাপতি গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার

মুক্তমন রিপোর্ট: অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাসকে সভাপতি, বিপ্রেশ কুমার রায় বাপ্পীকে সাধারণ সম্পাদক এবং সেতুল বাবু তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির কার্যক্রম শুরু হয়েছে গত ১১ জুলাই ২০২৬ থেকে। কমিটির মেয়াদ থাকবে দুই বছর।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কলি তালুকদার (আরতি), বিমল বণিক, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, স্বপন চন্দ্র দেব, ঝন্টু তালুকদার, চঞ্চল কুমার লৌহ ও সুমন সাহা।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন চন্দুন কুমার দাস, প্রসেনজিৎ নন্দী (সূচক) ও মনি কাঞ্চন দাস। কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র সরকার এবং সহ-কোষাধ্যক্ষ দীপ্ত বণিক শুভ

সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, দপ্তর সম্পাদক বিপ্লব তালুকদার, সহ-দপ্তর সম্পাদক শিবু পোদ্দার, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী এবং সহ-প্রচার সম্পাদক দীপক দেবনাথ দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক স্বাধীন চৌধুরী, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত বণিক সুমন, শিক্ষা গবেষণা ও কর্মসংস্থান সম্পাদক অনুপ কান্তি রায় মলয়, সহ-শিক্ষা সম্পাদক সুমন দাস, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য্য, সহ-সাংস্কৃতিক সম্পাদক জবা ঘোষ, সমাজকল্যাণ সম্পাদক সুকান্ত কুমার রায়, সহ-সমাজকল্যাণ সম্পাদক পিনাক দাস এবং গণসংযোগ সম্পাদক অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস রয়েছেন।

কমিটিতে সহ-গণসংযোগ সম্পাদক সমীর দেব, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তনয় চক্রবর্তী, ধর্মীয় প্রতিষ্ঠানবিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, সহ-ধর্মীয় প্রতিষ্ঠানবিষয়ক সম্পাদক পংকজ দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক রুপালী সোম পম্পা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মলি রায় এবং পূজা সম্পাদক রতিশ গোস্বামী দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার আরও সদস্য রয়েছেন। তারা সুনামগঞ্জ জেলার বিভিন্ন পূজা ও ধর্মীয় আয়োজনের সমন্বয়, সাংগঠনিক কার্যক্রম এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবেন।

নতুন কমিটি অনুমোদনের পর সংগঠনের নেতৃবৃন্দ সুনামগঞ্জে পূজা উদযাপনসহ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।