বৈধ দলিল থাকা সত্ত্বেও ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

IMG-20260504-WA0072
IMG-20260504-WA0072

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে বৈধ দলিল ও কাগজপত্র থাকা সত্ত্বেও ভূমিদস্যুদের হামলা ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
গত ৪ এপ্রিল বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা মৌজার ১৫০ দাগের ৮৯ শতাংশ জমির প্রকৃত মালিক ছিলেন মরহুম আফজাল হোসেন। তিনি ১৯৯৯ ও ২০০৪ সালে যথাক্রমে ৭৩২৮ ও ৭১৬৮ নম্বর দলিলের মাধ্যমে মোট ৮৯ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে রাখেন এবং নিয়মিত চাষাবাদ করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, জমিটি তার নিজ নামে খাজনা খারিজ করা এবং সর্বশেষ জরিপে আফজাল হোসেন ও তার স্ত্রী আছিয়া খাতুনের নামে খতিয়ানভুক্ত রয়েছে। ২০১৩ সালে জমিতে ইউক্যালিপটাস বাগান গড়ে তোলা হয়, যা বর্তমানে একটি মূল্যবান সম্পদে পরিণত হয়েছে।
২০২৩ সালে আফজাল হোসেনের মৃত্যুর পর তার ১ কন্যা, ৩ পুত্র ও স্ত্রী উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হন।