মাদারীপুরে পাটক্ষেত থেকে জলিল শিকদারের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

WhatsApp Image 2025-07-05 at 12.05.34_d07de93a
WhatsApp Image 2025-07-05 at 12.05.34_d07de93a

ইমাম মেহেদী হাসান, মাদারীপুর থেকে : মাদারীপুর জেলার কালকিনি থানার মৌলবিকান্দি গ্রামের একটি পাটক্ষেত থেকে জলিল শিকদার (৬৫-৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পাশের মাঝেরকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন আজ সকালে মৌলবিকান্দি গ্রামের একটি পাটক্ষেতে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

নিহত জলিল শিকদারকে নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। স্থানীয়দের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পাটক্ষেতে ফেলে রাখা হয়েছে।

কালকিনি থানার পুলিশ জানান , “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।