মুশফিকের সেঞ্চুরিতে লিডের স্বপ্ন বুনছে বাংলাদেশ

Screenshot 2024-08-24 132250
Screenshot 2024-08-24 132250

মুক্তমন ডেস্ক : ৬ উইকেটে ৪৪৮ রান তুলে পাকিস্তান ইনিংস ঘোষণা করার পর রাওয়ালপিন্ডিতে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। ব্যাটারদের কল্যাণে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। যেখানে বড় অবদান মুশফিকুর রহিমের। সেঞ্চুরি করে অপরাজিত আছেন তিনি। আর তার ব্যাটেই লিডের স্বপ্ন বুনছে বাংলাদেশ।

২০০ বল খেলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। আর পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। এর আগে স্বাগতিকদের বিপক্ষে হাবিবুল বাশার করাচি টেস্টে করেছিলেন ১০৮ রান এবং জাভেদ ওমর বেলিম পেশোয়ারে করেছিলেন ১১৯ রান।

চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ৩৮৯ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও পাকিস্তানের চেয়ে ৫৯ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। হাতে আছে ৪ উইকেট।