সাকিবের রেকর্ড ছুঁলেন তাসকিন

download_qYMUVH4
download_qYMUVH4

স্পোর্টস রিপোর্টারঃ বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এতদিন ছিল সাকিব আল হাসানের দখলে। এবার তার রেকর্ডে ভাগ বসালেন তাসকিন আহমেদ।

নতুন মাইলফলকে নিজের নাম লিখতে তাসকিনের দরকার ছিল এক উইকেট। এই দূরত্ব ঘোচাতে তাসকিন খরচ করলেন মাত্র চার ডেলিভারি। ইনিংসের প্রথম ওভারেই উইকেট ফেলে সাকিবের পাশে বসলেন তারকা এ ফাস্ট বোলার।

রংপুর রাইডার্সের বিপক্ষে আজ রোববার রাতে স্টিভেন টেইলরের উইকেট শিকার করেন তাসকিন। তাতেই সাকিবের রেকর্ড স্পর্শ করেছেন দুর্বার রাজশাহীর এ স্টার পেসার। এ নিয়ে এবারের বিপিএলে তার উইকেটের সংখ্যা দাঁড়াল ২৩- এ।

বিপিএলের ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে রেকর্ডটি গড়ে ছিলেন সাকিব। ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছিলেন দেশসেরা এ অলরাউন্ডার। আজ তাসকিন তাকে ছুঁয়ে ফেলেছেন ১১ ম্যাচ খেলেই।