সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ডিবি

Screenshot 2025-05-13 004944
Screenshot 2025-05-13 004944

মুক্তমন রিপোর্ট : মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন। সেখান থেকে রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন