সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দোষী হলে আইনের বাইরে রাখা হবে না

505748476_1139787111511946_4731661676797237707_n
505748476_1139787111511946_4731661676797237707_n

জুবায়ের আলম: সাবেক রাষ্টপতি আব্দৃল হামিদের মামলাটি তদন্ত করে প্রমান পাওয়া গেলে ব্যাবস্থা নেয়া হবে। ঈদ যাত্রায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভাল ছিল।

সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

দেশের আইনশৃংখলা রক্ষা একটি কঠিন কাজ বলে তিনি মন্তব্য করে বলেন, যাত্রাবাড়ী থানা পুলিশের অবকাঠামো গত উন্নয়ন সহ তাদের থাকা খাওয়ার খোজ খবর নিতেই তার এই সফর৷ এসময় ওয়ারী ডিভিশনের পুলিশের উর্ধতন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা থানার ডিউটি অফিসারের ডেস্ক, নারী ও শিশু ডেস্ক, আসামিদের রাখার হাজতখানাসহ পুরো থানা ঘুরে দেখেন। তিনি থানার ফোর্সের থাকার ব্যবস্থা ও খাবারের মান সম্পর্কে খোঁজ নেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদুল আজহার সময় দেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক ছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানীসহ অন্যান্য স্থানে কোনো উল্লেখযোগ্য অঘটন ঘটেনি।

ঈদুল আজহা ও ঈদ-পরবর্তী ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করছেন। এরই অংশ হিসেবে তিনি আজ যাত্রাবাড়ী থানা পরিদর্শন করেন।