সেনাবাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্য আটক

Kns
Kns

স্টাফ রিপোর্টারঃ বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় অভিযান চালিয়ে কেএনএফের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- ভান মুন লম বম (৪২) ও ফিলিপ খিয়াং (৩৬)।

সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ এ অভিযান পরিচালনা করছে।