সেনাবাহিনীর হাতে বাসে বাড়তি ভাড়া আদায়কালে ২জন গ্রেফতার

WhatsApp Image 2025-06-04 at 13.45.37_d0b0be29
WhatsApp Image 2025-06-04 at 13.45.37_d0b0be29

মুক্তমন ডেস্ক : অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে দুজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী (উত্তরা ক্যাম্প)।

বুধবার (৪ জুন) সকালে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আমিরুজ্জামান লিমন (৩২), এজে পরিবহণ এবং বোরহান উদ্দিন (৩০), শাহজালাল পরিবহণ। তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী (উত্তরা ক্যাম্প)।