হ্যাটট্রিক করে রিয়ালকে জেতালেন এমবাপ্পে

Real_Madrid
Real_Madrid

স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। দলের হয়ে সবগুলো গোলই করেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড।

জোসে জোরিল্লা স্টেডিয়ামে ভায়াদোলিদের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে শক্তির বিচারে এগিয়ে থাকা রিয়াল। ম্যাচে তিন গোলের মধ্যে দুটিই হয়েছে বিরতির পর। প্রতিপক্ষের মাঠে ৩০ মিনিটে প্রথমবারের মতো সফরকারী দলকে এগিয়ে নেন এমবাপ্পে। জুড বেলিংহামের সহায়তায় জালে বল জড়ান সাবেক পিএসজি তারকা।
৫৮ মিনিটে সতীর্থ রদ্রিগোর বাড়ানো বলে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। যোগ করা সময়ের প্রথম মিনিটে দলের এবং নিজের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। এই জয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল রিয়াল। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩৯ পয়েন্ট পাওয়া বার্সেলোনার অবস্থান তিনে।