আইন-অপরাধ

নওগাঁয় ১০০ টাকা নিয়ে বিরোধে আদিবাসী যুবক নিহত

নওগা প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে সুনীল পাহান (৪০) নামে এক আদিবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত প্রসেনজিৎ পাহান পলাতক রয়েছেন।

নিহত সুনীল পাহান উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামের বগা পাহাড়ের ছেলে। অভিযুক্ত প্রসেনজিৎ পাহান মান্দা উপজেলার কালাচিতা গ্রামের নিপেন পাহানের ছেলে। তারা দুজনই আদিবাসী সম্প্রদায়ের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রসেনজিৎ পাহান বাঁশ দিয়ে সুনীল পাহানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন সুনীল।

পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শুক্রবার সকালে খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button