বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক

বকশীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ আটক হোটেল ব্যবসায়ী
বকশীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ আটক হোটেল ব্যবসায়ী

মুক্তমন রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড়ে অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ও নগদ ৬ হাজার ৬০০ টাকাসহ মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)।

ডিবি সূত্রে জানা গেছে, মির্ধাপাড়া মোড়ে হোটেল ব্যবসা পরিচালনার পাশাপাশি মিজানুর রহমান মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ও নগদ ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মিজানুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, মিজানুর রহমানের বাবা মো. নুরইসলামও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আলীমজনু বাবু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি