পাবনার বড়াল নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দুর্গাপ্রতিমা বিসর্জন করছেন ভক্তরা।
পাবনার ফরিদপুরে বড়াল নদীতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দুর্গাপ্রতিমা বিসর্জন করছেন ভক্তরা।

আরিফুল ইসলাম : পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে বড়াল নদীতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

প্রতিমা বিসর্জন উপলক্ষে বড়াল নদীতে শত শত ছোট-বড় নৌকায় নারী-পুরুষের সমাগম ঘটে। নাচ-গান, ঢাকের বাদ্য ও আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে নদীর পরিবেশ। নদীর দুই তীরে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি উৎসবে যোগ করে সম্প্রীতির আবহ।

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। অন্যদিকে, ভক্তরা ঢাকের বাদ্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে অশ্রুসজল নয়নে বিদায় জানান দেবী দুর্গাকে।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।

পাবনা প্রতিনিধি

Muktomon/TA