দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহ পুলিশের ব্রিফিং

 দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্রিফিং।
দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্রিফিং।

মকবুল হোসেন : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ৩টায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে সভাপতিত্ব ও দিকনির্দেশনা দেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি দুর্গাপূজার মণ্ডপগুলোতে সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজারিদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ব্রিফিংয়ে দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

Muktomon/TA