ময়মনসিংহ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা।
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা।

মকবুল হোসেন : বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার।

এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম, অঞ্চল টিমের সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুল সম্পাদক গোলাম মহসীন খান, কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আব্দুল আজিজ, খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী ও ওয়ালীউল্লাহ মুজাহিদসহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীল ব্যক্তি ও রুকনরা সম্মেলনে অংশ নেন।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

Muktomon/TA