নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে ফারুক হোসেন

নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে ২৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা
নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে ২৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা

মুক্তমন রিপোর্ট : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বন্দর উপজেলার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে শাহ আলম, আনিসুর রহমান টুলু, রহিম মিয়া, ইব্রাহিম হোসেন, মো. রাকিব, রউসন আলী ও কৃষক দল নেতা কামরুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং কেন্দ্রীয় প্রতিবাদ মিছিলে অংশ নেন।

সমাবেশে ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন বলেন, দেশের যেকোনো ‘চক্রান্ত ও নৈরাজ্য’ প্রতিহত করতে বন্দর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

এর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাত দিনের কর্মসূচি ঘোষণা করে। দলটির পক্ষ থেকে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের পাশাপাশি উসকানি ও বিশৃঙ্খলা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

Muktomon/TA