মুক্তমন রিপোর্ট : জুনিয়র এশিয়া কাপ হকিতে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল।
ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন মেহেদী ও মুন্না। তবে জাপানের আক্রমণ সামলাতে না পারায় বড় ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
এই হারের ফলে আগামী যুব হকি বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এখন সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে দলটি।
আগামীকাল টুর্নামেন্টের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে না পারলেও শেষ ম্যাচে জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করার লক্ষ্য থাকবে বাংলাদেশের।