মুক্তমন রিপোর্ট : এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আগামীকাল, ২৭ অক্টোবর, স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ম্যাচ সামনে রেখে সোমবার স্টেডিয়ামটিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ভেন্যুর পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেন লাল-সবুজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুতি ও পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছে দলটি।
চূড়ান্ত অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল ইসলাম ও টিম ম্যানেজার রাহুল রায় দলের সার্বিক প্রস্তুতি ও ম্যাচ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
Muktomon/TA