পাতার আড়ালে নাজিফা তুষি, নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা

শাড়ি পরে হাতে পাতা দিয়ে মুখ আড়াল করে প্রকৃতির মাঝে পোজ দিয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি।
শাড়ি পরে হাতে পাতা দিয়ে মুখ আড়াল করে প্রকৃতির মাঝে পোজ দিয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি।

মুক্তমন রিপোর্ট : শাড়ি, খোলা চুল আর হাতে একটি পাতা—এভাবেই নতুন ছবিতে ধরা দিয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। মুখের বেশির ভাগ অংশ পাতা দিয়ে আড়াল করলেও চোখের চাহনিতে তাঁকে চিনে নিচ্ছেন ভক্তরা। প্রকৃতির সান্নিধ্যে তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের নজর কেড়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেন তুষি। ছবিতে তাঁকে দেখা যায়, হালকা ফেব্রিকের শাড়ি ও সবুজ ব্লাউজে। শাড়িতে কালো, বাদামি ও ধূসর রঙের নকশার পাশাপাশি রয়েছে ফুল ও প্রকৃতির অনুপ্রেরণায় তৈরি প্রিন্ট। সঙ্গে ছিল গাঢ় সবুজ চুড়ি।

কোনো উদ্যানের গাছপালা ও ফুলের মাঝে তোলা ছবিগুলোতে প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক স্নিগ্ধ আবহ ফুটে উঠেছে। ছবির ক্যাপশনে তুষি লিখেছেন, ‘চিরহরিৎ বৃক্ষ।’

তাঁর ছবিতে মুগ্ধতা প্রকাশ করেছেন অনুসারীরা। কেউ প্রশংসা করেছেন তাঁর সৌন্দর্যের, কেউ আবার মন্তব্য করেছেন ছবির স্নিগ্ধতা নিয়ে। তবে মন্তব্যগুলোর জবাব দেননি অভিনেত্রী।

অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ নিয়েও আলোচনা রয়েছে। এ ছাড়া আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তেও দেখা যাবে তাঁকে।

সূত্র : ঢাকা পোস্ট

Muktomon/TA