মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬’। প্রতিযোগিতার চতুর্থ দিনে পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
পুরুষ এককে সিলেট জেলার মো. আব্দুল হামিদ লোকমান ২১-১১ ও ২১-১৬ পয়েন্টে জয়পুরহাট জেলার সিয়াম সাদমানকে পরাজিত করেন। বিকেএসপির মো. ফুয়াদ হাসান ফারদিল ২১-৭ ও ২১-১২ পয়েন্টে ময়মনসিংহ জেলার সাইফ ইবনে জায়েদকে হারান।
এ ছাড়া বাংলাদেশ আনসারের এসএসএম সিবগাত উল্লাহ ২১-৬ ও ২১-৮ পয়েন্টে ঠাকুরগাঁও জেলার মুকাদ্বিনকে পরাজিত করেন। নারায়ণগঞ্জ জেলার শৈ চিং মং মারমা ২১-৩ ও ২১-২০ পয়েন্টে সিলেট শিক্ষা বোর্ডের আব্দুল্লা আল নাফিসকে হারান।
বাংলাদেশ পুলিশের মো. ফাহিম ২১-১৮ ও ২১-৭ পয়েন্টে সিলেট শিক্ষা বোর্ডের জাকির হোসেনকে এবং পিরোজপুর জেলার মো. রাসেল বাবু ২১-১৬ ও ২১-১৪ পয়েন্টে রাঙামাটি জেলার মো. মারুফুর রহমানকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেন।
পুরুষ দ্বৈত ইভেন্টে বগুড়া জেলার ফরহাদ হক রবিন ও রবিউল ইসলাম তপু জুটি ২১-১৭, ১৪-২১ ও ২১-১০ পয়েন্টে যশোর জেলার হাসিন মাহাতাব আনাম ও হুযাইফা রহমান ইহাদ জুটিকে হারান।
সিলেট শিক্ষা বোর্ডের দেলোয়ার হোসেন সনেট ও ফয়জুল ইসলাম জুটি ২১-১৩ ও ২১-১৯ পয়েন্টে জামালপুর জেলার ফয়সল হাসান ও রিংকু বসাক জুটিকে পরাজিত করেন।
অন্যদিকে, গোপালগঞ্জ জেলার ইমন মুন্সি ও মোস্তাফিজুর রহমান সাইফ জুটি ২১-২৩, ২১-১২ ও ২১-১১ পয়েন্টে চট্টগ্রাম বিভাগের ইফাজ উদ্দিন ও নুরুল ইয়াসিফ জুটির বিপক্ষে জয় পান। কুমিল্লা জেলার মো. ইমরান হোসেন ও সুলতান আহমেদ জুটি ২১-১২ ও ২১-১২ পয়েন্টে আব্দুল রহিম ও টিপু সুলতান জুটিকে হারান।
বরগুনা জেলার আবিদ হোসেন ও রিয়াজুল ইসলাম জুটি ২১-১৯, ১২-২১ ও ২৩-২১ পয়েন্টে হবিগঞ্জ জেলার কায়েস ও সাফাত জুটির বিরুদ্ধে কঠিন লড়াই শেষে জয় তুলে নেন।
এ ছাড়া বিআইডব্লিউটিএর জাবের আলি কাজী ও মো. মিনহাজ জুটি ২১-৬ ও ২১-১৫ পয়েন্টে চুয়াডাঙ্গা জেলার অলিউর রহমান ও মো. রফিক খান জুটিকে পরাজিত করেন।
Muktomon/TA