সিলেটে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪, ট্রাফিক অভিযানে আটক ৮৪ যান

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক ও আইনশৃঙ্খলা অভিযান
সিলেট মহানগর পুলিশের ট্রাফিক ও আইনশৃঙ্খলা অভিযান

 লিমন আহমদ : সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ১৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

পুলিশের অভিযানে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত পৃথক অভিযানে ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৮৪টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপদ সিলেট নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট প্রতিনিধি

Muktomon/TA