রাজারহাটে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ

**Alt:** রাজারহাট আমলী আদালতের নোটিশে পলাতক আসামি আবু সিরাত খাঁকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ
**Alt:** রাজারহাট আমলী আদালতের নোটিশে পলাতক আসামি আবু সিরাত খাঁকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ

রেজাউল হক : কুড়িগ্রামের রাজারহাট আমলী আদালতে দায়ের করা একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা 'আবু সিরাত খাঁ' (৩২) আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নোটিশে উল্লেখ করা হয়েছে, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। এ কারণে আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আদালতের ধারণা, তিনি বিচারকার্যের জন্য আদালতে আত্মসমর্পণ বা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন। তাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩ নভেম্বর ২০২৬ইং তারিখের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে বিচারকার্যে সোপর্দ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হলে আইন অনুযায়ী পরবর্তী বিচারিক কার্যক্রম গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আদালতের নোটিশ অনুযায়ী, মামলাটি সি.আর. নং ৩৩৮/২৫ইং মামলাটিতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পলাতক আসামি হিসেবে বিজ্ঞপ্তিতে মোঃ আবু সিরাত খাঁ(৩২) পিতা—আঃ আউয়াল মিয়া, সাং—গড়াই/ রঘুরায়, পোস্ট—গড়াইহাট, থানা—উলিপুর, কুড়িগ্রাম—এমন ঠিকানা উল্লেখ রয়েছে।


আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আসামি আদালতে হাজির না হলে, তার বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ৩৩৯ বি (১) ধারায় বিচার কার্য সমাধা বা আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রাম

Muktomon/TA