রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার মাকড়াই এলাকায় মাদকবিরোধী অভিযানে মাসুদ পারভেজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মাসুদ পারভেজ পৌরসভার মাকড়াই এলাকার সুরুজ আলীর ছেলে। পুলিশ তাকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে সংশ্লিষ্ট আইনের ধারায় মাসুদ পারভেজকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
দিনাজপুর প্রতিনিধি
Muktomon/TA