নোয়াখালীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু, তদন্তে পুলিশ

চাটখিলে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল মাইসার মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্ত
চাটখিলে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল মাইসার মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্ত

মুক্তমন রিপোর্ট : নোয়াখালীর চাটখিল উপজেলায় জান্নাতুল মাইসা (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খিলপাড়া গ্রামের আতিক উল্যাহ ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাইসা ওই গ্রামের মো. মাসুমের মেয়ে এবং স্থানীয় খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় মাইসার মা-বাবা মোবাইলে ফ্লেক্সিলোড করতে বাজারে গিয়েছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে নিজ কক্ষে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, পরিবারের ভাষ্য অনুযায়ী মাইসা মানসিক সমস্যায় ভুগছিল। ঘটনার সময় তার মা-বাবা বাড়ির বাইরে ছিলেন।

ওসি জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Muktomon/TA