মুক্তমন রিপোর্ট : স্প্যানিশ লা লিগার ইতিহাসে নিজেদের পক্ষে ৬০০টি পেনাল্টি পাওয়ার অনন্য মাইলফলক গড়েছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচে কিলিয়ান এমবাপের পেনাল্টি থেকে করা গোলের সুবাদে এই কীর্তি গড়ে স্প্যানিশ ক্লাবটি।
রোববারের ম্যাচে ৬৩তম মিনিটে রেফারি মাতেও বুসকেটস ফেরার পেনাল্টির বাঁশি বাজান। সেভিয়ার ডিফেন্ডার আন্দ্রেস কাস্ত্রিন এমবাপেকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। সেই সুযোগ কাজে লাগিয়ে পানেনকা শটে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি ফরোয়ার্ড।
এই পেনাল্টির মধ্য দিয়ে লা লিগায় নিজেদের পক্ষে ৬০০টি পেনাল্টি পাওয়া প্রথম দল হয়ে যায় রিয়াল মাদ্রিদ।
লা লিগায় পাওয়া পেনাল্টি থেকে এখন পর্যন্ত ৪৬৪টি গোল করেছে মাদ্রিদ ক্লাবটি। রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ৬৯টি পেনাল্টি নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে ৬০টি শটে গোল করেছেন পর্তুগিজ তারকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন করিম বেনজেমা। তিনি ৩২টি পেনাল্টি নিয়ে গোল করেছেন ২৬টি। এমবাপে গত ম্যাচে নিজের ১৮তম পেনাল্টি নিয়ে ১৫তম গোলটি করেন।
এ ছাড়া সার্জিও রামোস ১৭টি পেনাল্টি থেকে ১৬টি এবং ভিনিসিয়ুস জুনিয়র ৯টি পেনাল্টি থেকে ৭টি গোল করেছেন।
Muktomon/TA