মোশাররফ হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

 ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর দোয়া ও আলোচনা সভা
ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর দোয়া ও আলোচনা সভা

মকবুল হোসেন : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য, সাবেক সচিব ও সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন এফসিএর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য জাকির হোসেন বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের উপস্থিত থাকার কথা ছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ দলীয় নেতারা। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আলোচনা সভা শেষে নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে তবারক বিতরণ করা হয়।

এ কে এম মোশাররফ হোসেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।

 ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

Muktomon/TA