সামিতের গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করছেন সামিত সোম।
শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করছেন সামিত সোম।

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই লিড নিয়েছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সামিত সোম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলছে বাংলাদেশ। পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় দল। হামজা চৌধুরীর নেওয়া শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। সপ্তম মিনিটে ডান প্রান্ত থেকে হামজার বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি। বক্সে থাকা সামিত সোমের প্রথম শট শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে আবারও শট নিয়ে জালে পাঠান তিনি।

গোলের পর উচ্ছ্বাসে মেতে ওঠে গ্যালারি। ম্যাচে বাংলাদেশের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন হামজা চৌধুরী। সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও এ ম্যাচে তাঁকে শুরু থেকেই অ্যাটাকিং মিডফিল্ডারের দায়িত্বে দেখা যাচ্ছে। অন্যদিকে, ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম রয়েছেন স্ট্রাইকার পজিশনে।

Muktomon/TA