সিডনিতে ঘুরে বেড়াচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা

অস্ট্রেলিয়ার সিডনিতে ঘুরে বেড়ানোর সময় ক্যাজুয়াল পোশাকে চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
অস্ট্রেলিয়ার সিডনিতে ঘুরে বেড়ানোর সময় ক্যাজুয়াল পোশাকে চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

মুক্তমন রিপোর্ট : ঢালিউডের চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে বড় পর্দায় তুলনামূলক কম সময় দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে ঘুরে বেড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়, সিডনির একটি শপিং মলের ক্যাফে এলাকায় ক্যাজুয়াল পোশাকে ঘুরছেন পূর্ণিমা। চোখে চশমা, সবুজ টি-শার্ট ও ডেনিম জ্যাকেটে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায় তাঁকে।

ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, সিডনির পথে পথে ঘুরে বেড়ানোর পাশাপাশি জমা হচ্ছে সুন্দর সব স্মৃতি। তাঁর ভাষায়, ‘কোনো ঝামেলা নেই, কোনো চাপ নেই—শুধু অফুরন্ত হাসি, নির্ভার কিছু মুহূর্ত আর শহরের জীবনকে নিজের মতো করে উপভোগ করার আনন্দ।’

তিনি আরও লেখেন, কখনো কখনো কোনো পরিকল্পনা ছাড়াই নিজের মতো করে চলতে থাকলে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি হয়।

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অভিনেত্রীর প্রতি ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। অনেকে তাঁর হাসিমুখ ও চেহারার প্রশংসা করেছেন। একজন অনুরাগী মন্তব্য করেন, ‘আপনাকে ছোটবেলা থেকে যেমন দেখছি, আপনি এখনো তেমনই আছেন, অথচ আমরা বুড়ো হয়ে গেছি।’

নব্বইয়ের দশকে চলচ্চিত্রে জনপ্রিয়তা পাওয়া পূর্ণিমা এখনো ভক্তদের কাছে পরিচিত মুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন মুহূর্ত ও নতুন লুক প্রায়ই অনুসারীদের নজরে আসে।

Muktomon/TA