মুক্তমন রিপোর্ট : রোমানিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় লুকা নিকুলেস্কুকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান রোমানিয়ার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। পাশাপাশি আগামী দিনগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ করে বাণিজ্য, কর্মী সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বাংলাদেশ ও রোমানিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে রোমানিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তারেক রহমান।
এ ছাড়া রোমানিয়ার প্রধানমন্ত্রী লুকা নিকুলেস্কুর সুস্বাস্থ্য এবং দেশটির জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
Muktomon/TA