মুক্তমন রিপোর্ট : প্রবাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যক্রম সমন্বয় ও প্রবাসী কল্যাণমূলক উদ্যোগ জোরদার করতে ‘ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি’ গঠন করেছে দলটি। এই উপকমিটির প্রধান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং উপপ্রধান করা হয়েছে মনিরা শারমিনকে।
সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে কমিটিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ডায়াস্পোরাবিষয়ক কার্যক্রম গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণমূলক উদ্যোগ সুসংহত করার লক্ষ্যে এ উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।
সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে।
এ ছাড়া ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক করা হয়েছে।
Muktomon/TA