ব্রেকিং নিউজ
আজ মঙ্গলবার (২২ শে সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ঢাকা শহরে উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বজ্রঝড়টি খুবই ধীর গতিতে অগ্রসর হচ্ছে চট্টগ্রাম বিভাগের দিক থেক ঢাকা বিভাগের দিকে। এই মুহুর্তে ঝড়টি কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে নারায়নগন্জ ও নরসিংদী জেলার উপর দিয়ে সকাল ৭ টার পর থেকে ৯ টার মধ্যে এবং ঢাকা শহরের উপর দিয়ে সকলা ৮ টার পর থেকে ১১ টার মধ্যে অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। ঢাকা শহরের উপরে বৃষ্টিপাত ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। সেই সাথে ঢাকা শহর ব্যাপক জালবদ্ধতা সৃষ্টির আশংকা করা যাচ্ছে। ঢাকা শহরের অফিস ও স্কুল-কলেজ-গামী মানুষদের আজ সকালে জলাবদ্ধতা ও ব্যাপক ট্রাফিক জামের আশংকা করা যাচ্ছে।