প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন দাবি করে খন্দকার মঞ্জুর আহমেদের প্রতিবাদ

কাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদ
কাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদ

স্টাফ রিপোর্টার : দৈনিক আমার দেশ ও দৈনিক হক বার্তা অনলাইন নিউজ পোর্টালে তাঁকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ।

এক প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত সংবাদে উল্লেখ করা তথ্যগুলোকে ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। তাঁর ভাষ্য, সংবাদে উপস্থাপিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

খন্দকার মঞ্জুর আহমেদ অভিযোগ করেন, একটি মহল তাঁর সুনাম ক্ষুণ্ন করা এবং সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এসব তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, সত্যতা যাচাই না করে একপেশে সংবাদ প্রকাশ করা দুঃখজনক এবং সাংবাদিকতার পেশাদারিত্বের পরিপন্থী। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই এবং দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণের আহ্বান জানান তিনি।

এ ধরনের সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে মানহানির অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন খন্দকার মঞ্জুর আহমেদ।

পরিশেষে, প্রকাশিত সংবাদ সম্পর্কে তাঁর বক্তব্য বিবেচনায় নেওয়ার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

Muktomon/TA