রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকার প্রণোদনা

রাজশাহীর জনসভায় ডিজিটাল বোতাম চেপে আখচাষিদের প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজশাহীর জনসভায় ডিজিটাল বোতাম চেপে আখচাষিদের প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরিফুল ইসলাম : রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দিয়ে আখচাষিদের জন্য প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে আয়োজিত জনসভা থেকে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি টাকার প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এ সময় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে ডিজিটাল বোতাম চেপে একযোগে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উল্লেখ্য, জনসভাটি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে, যা হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ নামেও পরিচিত, সেখানে আয়োজন করা হয়।

পাবনা জেলা প্রতিনিধি

Muktomon/TA