বিএনপি সরকারের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি

বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রতিবেদনের প্রতীকী ছবি
বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রতিবেদনের প্রতীকী ছবি

মুক্তমন রিপোর্ট : চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল ও উন্নত হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে। এতে বলা হয়েছে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমানে রাজনৈতিক দল, সাংবাদিক, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা, মতপ্রকাশ এবং বিতর্কে অংশ নেওয়ার বেশি সুযোগ পাচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিমের (সিপিআইটি) প্রকাশিত ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন তৈরির জন্য চলতি বছরের ৭ থেকে ১৫ জুন পর্যন্ত তিন সদস্যের একটি ব্রিটিশ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। এ সময় তারা ঢাকায় বিভিন্ন অংশীজনের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি, জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বর্তমানে স্বাধীনভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, প্রচার, সমাবেশ এবং সরকারের সমালোচনা করার সুযোগ পাচ্ছে।

তবে দেশে রাজনৈতিক সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার অনেকগুলো স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার, ব্যবসায়িক স্বার্থ ও আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ঘটছে বলে এতে বলা হয়।

২০২৬ সালের নির্বাচনকে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ এবং আগের নির্বাচনগুলোর তুলনায় কম সহিংস হিসেবে বর্ণনা করেছে প্রতিবেদনটি। নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কমেছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজনৈতিক পরিবেশে উন্নতি দেখা গেলেও স্থানীয় পর্যায়ের সহিংসতা ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় নজর রাখা প্রয়োজন।

Muktomon/TA