মুক্তমন রিপোর্ট : সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। জুবায়ের হামজা ও মার্কেস অ্যাকারম্যানের ব্যাটিংয়ে স্বস্তিতে রয়েছে স্বাগতিকরা। অন্যদিকে, প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
দিনের খেলা শুরুতে বাংলাদেশের চেয়ে মাত্র ৩ রান পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে চার মেরে দলকে লিড এনে দেন অ্যাকারম্যান। এরপর ৬১ বলে পাঁচ ইনিংসে চতুর্থবারের মতো ফিফটি পূর্ণ করেন তিনি।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ কয়েকটি বাউন্ডারি হজম করলেও উইকেটের দেখা পাননি বোলাররা। ফলে ক্রমেই ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে দক্ষিণ আফ্রিকা।
এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কাগিসো রাবাদা ২৩ রানে ৩ উইকেট নেন। মার্কো ইয়ানসেন ও আনরিখ নরকিয়ে পান ২টি করে উইকেট।
Muktomon/TA