ময়মনসিংহে ৪০৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৪০৭ পিস ইয়াবা উদ্ধারের খবর।
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৪০৭ পিস ইয়াবা উদ্ধারের খবর।

মকবুল হোসেন : ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০৭ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার কোতোয়ালি মডেল থানার জামতলা (গোহাইলকান্দি) এলাকায় সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এ সময় মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার ধোবাউড়া থানার ঘোষগাঁও ডাকঘরের অধীন রায়পুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মহরম আলী।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ৪০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে কোতোয়ালি মডেল থানায় পরিদর্শক আজগর আলী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

Muktomon/TA