রনজিৎ সরকার রাজ : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে প্রথমে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও চেক-পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। বক্তব্যে তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ের পাশাপাশি মাদকের ভয়াবহতা তুলে ধরেন। মাদক নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সহযোগিতার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী, নির্বাহী সদস্য বাবু সুভাষ দাস, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের প্রধান, সংশ্লিষ্ট অংশীজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
দিনাজপুর প্রতিনিধি
Muktomon/TA