উত্তরা পূর্ব থানা জামায়াতের ২৮ অক্টোবর: পল্টন ট্রাজেডী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা পূর্ব থানা জামায়াতের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের উপস্থিতি।
উত্তরা পূর্ব থানা জামায়াতের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের উপস্থিতি।

মুক্তমন রিপোর্ট : পল্টন ট্রাজেডী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার আয়োজনে স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
থানা আমীর ও মহানগরী মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারী ডাঃ ফখরুদ্দিন মানিক ৷
থানা সেক্রেটারী আতিক হাসান রুবেল এর সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর সুলতান আহমেদ, আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মদ হাবীবুল্লাহ, মোঃ মনির হোসেন, হামিদুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ ৷

Muktomon/TA