মুক্তমন রিপোর্ট : কুড়িগ্রামের রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজারহাট মডেল মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি, সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজের কল্যাণেও ইতিবাচক ভূমিকা রাখতে চান তারা।
এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সদস্যরা নিজেদের মতামত তুলে ধরেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।