সিলেটে ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করল বিজিবি

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে আটক চোরাচালান পণ্য
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে আটক চোরাচালান পণ্য

লিমন আহমদ : সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাবাজার, বিছনাকান্দি, সোনালীচেলা, পান্থুমাই, দমদমিয়া ও প্রতাপপুর সীমান্তে অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় অবৈধ গরু, জিরা, কসমেটিকস, চকলেট, সুপারি, শনপাপড়ি, বিড়ি ও গরুর মাংসসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য আটক করা হয়।

এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন, তৈরি পোশাক ও একটি নৌকাও আটক করেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ৪০ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক পণ্যের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট প্রতিনিধি

Muktomon/TA