সাধন সাহা জয় : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবাসহ রাজন মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নবীনগর সদর বাজারের ইসলামী ব্যাংকসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজন মিয়া নবীনগর পূর্বপাড়ার কালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নবীনগর থানার এসআই স্বরূপ কান্তি পাল, পিএসআই সাকিব, এএসআই প্রদীপ দাস ও এএসআই শফিকুল ইসলামের সমন্বয়ে একটি দল সদর বাজারের ইসলামী ব্যাংক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজন মিয়াকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনের বিরুদ্ধে থানায় চুরি ও মাদকদ্রব্য-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রাজন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Muktomon/TA