চরবানিয়ারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জহরলাল সরকার

চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জহরলাল সরকার
চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জহরলাল সরকার

মুক্তমন রিপোর্ট : বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জহরলাল সরকার। তিনি উপজেলার চরবানিয়ারী রানাপাড়া গ্রামের বাসিন্দা ও শিক্ষক যতীন্দ্র নাথ সরকারের ছেলে।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি শিক্ষকতা এবং স্থানীয়ভাবে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।

জহরলাল সরকার জানান, ১৯৮১ সালে খুলনা বিএল কলেজে পড়াশোনার সময় জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে বিএনপির রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হন। সেই সময় থেকে তিনি দলটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে দাবি করেন। ১৯৮৭ সালে কলেজে চাকরিরত অবস্থায় রাজনৈতিক কারণে একাধিক হামলা ও মামলার শিকার হওয়ার কথাও জানান তিনি।

২০২২ সালের ২০ মে কলেজের চাকরি থেকে অবসর নেন জহরলাল সরকার। পরে ২০২৩ সালের দিকে নিজ গ্রাম চরবানিয়ারী রানাপাড়ায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় নিজস্ব অর্থায়নে একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি বিনা বেতনে শিশুদের পড়াচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ তৈরি করাই বিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

জহরলাল সরকার বর্তমানে চিতলমারী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ এবং মতুয়া বহুজান সমাজ ঐক্য জোটের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

আসন্ন চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জহরলাল সরকার স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান বলেও জানিয়েছেন তিনি।

Muktomon/TA