মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তাঁরা। রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা প্রকাশ করেন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা।
বৈঠকে আর্জেন্টিনার দূতাবাসের মিশনের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর বৈঠকে অংশ নেন।
Muktomon/TA