গান- জানতে চাই …

412770552_945345953616666_1030055237817180093_n
412770552_945345953616666_1030055237817180093_n

আসিফ আকবর : নতুন প্রজন্মকে বলতে চাই, কেন আজ ঘুমিয়ে আছো, জেগে ওঠো…
লাখো শহীদের আত্মায় আজ শান্তি নাই…
স্বাধীন করেছিলো দেশ, বলেছিলো স্বাধীনতা চাই…
কেন আজ দেশে স্বাধীনতা নাই, সবার কাছে জানতে চাই ।।।
প্রিয় সুমন কল্যান, বাংলাদেশের একজন গুনী মিউজিশিয়ান। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের হলেও একসঙ্গে কাজ করা হয়নি দূঃখজনকভাবে। সুমন কল্যান দাদার সুর ও সঙ্গীতে আজ গাইলাম একটি দেশের গান। অনেকদিন পর দেশের গানটি গেয়ে মনে খুব প্রশান্তি পেয়েছি। কৃতজ্ঞঁতা ভাই আমার।
গানটি গাওয়ার জন্য আমাকে সিলেক্ট করেছে স্নেহের ইয়ামিন ইলান, ভিডিও তৈরী করবে ইলানের প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিক।
সুদূর ফ্রান্সে প্রবাসে থাকা একজন আকতার হোসেনের গীতিকবিতায় দেশপ্রেমের আর্তি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আক্তার হোসেন ভাইকে ধন্যবাদ চমৎকার লেখনীর জন্য।
দেশটা সবার, কারো নয় একার…
ভালবাসা অবিরাম…
ছবি- ইয়ামিন ইলান